News71.com
 Bangladesh
 08 Jan 18, 11:20 AM
 148           
 0
 08 Jan 18, 11:20 AM

জনগণই আওয়ামী লীগের ক্ষমতার উৎস।।সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  

জনগণই আওয়ামী লীগের ক্ষমতার উৎস।।সেতুমন্ত্রী ওবায়দুল কাদের   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ আর বিএনপির ক্ষমতার উৎস বুলেট। আজ সোমবার সন্ধ্যার দিকে নীলফামারীর সৈয়দপুর অফিসার্স ক্লাব মাঠে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া কম্বল ও নগদ টাকা বিতরণের সময় তিনি এসব কথা বলেন। আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেয়া প্রসঙ্গে সাংবাদিকদেও এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যে রাজনৈতিক আত্মহত্যা করেছে,এবার তার পুনরাবৃত্তি বিএনপি করবেনা। কাজেই তারা নির্বাচন নিয়ে যত কথাই বলুক না কেন আগামী সংসদ নির্বাচনে বিএনপি অবশ্যই অংশ নেবে।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এসময় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি,সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক এমপি, খালিদ মামুদ চৌধুরী এমপি,ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি,জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম,অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী সৈয়দপুরের পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার তিন হাজার দুইশ জন শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল ও নগদ ৫০০ করে টাকা বিতরণ করেন মন্ত্রী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন