News71.com
 Bangladesh
 09 Jan 18, 02:21 AM
 139           
 0
 09 Jan 18, 02:21 AM

বিএনপিনেতা খন্দকার মোশাররফের দুর্নীতির মামলা পুনঃতদন্তের আবেদন খারিজ।।

বিএনপিনেতা খন্দকার মোশাররফের দুর্নীতির মামলা পুনঃতদন্তের আবেদন খারিজ।।

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মোশাররফের পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান,এর আগে মামলাটির পুনঃতদন্ত চেয়ে বিচারিক আদালতে আবেদন করেছিলেন খন্দকার মোশাররফ। তার এ আবেদন খারিজের পর হাইকোর্টে রিভিশন করেন তিনি। যেটি আজ খারিজ হয়ে গেছে। আগামী ১৬ জানুয়ারি বিচারিক আদালতে এ মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে। ২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন