News71.com
 Bangladesh
 09 Jan 18, 08:02 AM
 208           
 0
 09 Jan 18, 08:02 AM

এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাবি।।

এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাবি।।

নিউজ ডেস্কঃ এশিয়ার সেরা ৩৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে র্যা ঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কততম অবস্থানে রয়েছে তা জানা যায়নি। আগামী ৫-৭ ফেব্রুয়ারি চীনের শেনঝেন শহরে অনুষ্ঠেয় এক সম্মেলনে অনুষ্ঠানিকভাবে র্যা ঙ্কিংয়ের অবস্থান কথা জানানো হবে। লন্ডনভিত্তিক সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন'এ তালিকা তৈরি করেছে। এ র্যায়ঙ্কিংয়ে স্থান পাওয়ায় আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে অভিনন্দন জানিয়ে একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে সংস্থাটি থেকে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,আগামী ৫- ৭ ফেব্রুয়ারি ‘টাইমস হায়ার এডুকেশন’-এর এশিয়া ইউনিভার্সিটিজ সামিটে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র্যা ঙ্কিং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিন দিনব্যাপী এই সম্মেলনে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্ট/উপাচার্য অংশগ্রহণ করবেন। সম্মেলনে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন