News71.com
 Bangladesh
 10 Jan 18, 12:53 PM
 520           
 0
 10 Jan 18, 12:53 PM

মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও ২ জনের ফাঁসি,৩ জনের আমৃত্যু কারাদণ্ড।।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও ২ জনের ফাঁসি,৩ জনের আমৃত্যু কারাদণ্ড।।

নিউজ ডেস্কঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের পাঁচ আসামির মধ্যে দুজনকে ফাঁসি ও তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- মো. নেছার আলী ও ওজায়ের আহমেদ চৌধুরী। আমৃত্যু কারাদণ্ড পেয়েছেন শামসুল হোসেন তরফদার, ইউনুস আহমেদ,মোবারক মিয়া। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ২০২ পৃষ্ঠার রায়ে এ আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে আসামিদের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে আছেন। বাকিরা পলাতক রয়েছেন। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনাল এ মামলায় রায় ঘোষণার জন্য আজ বুধবার দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন,আবুল কালাম ও রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রপক্ষে আইনজীবী গাজী এমএইচ তামিম। গত বছর ২০ নভেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে হত্যা,গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে। আসামিদের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে আছেন। বাকিরা পলাতক। গত বছরের ৮ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই পাঁচ আসামির বিচার শুরু করেন আদালত। ২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরুর পর গত ২৬ মে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। সাক্ষ্যগ্রহণ শুরু হয় চলতি বছরের ১৫ জানুয়ারি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন