News71.com
 Bangladesh
 10 Jan 18, 11:17 AM
 218           
 0
 10 Jan 18, 11:17 AM

মুক্তিযুদ্ধে গিয়ে যারা গোপনে বিপক্ষে কাজ করেছে তাদের জন্য তদন্ত কমিশন গঠন করা উচিত।।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধে গিয়ে যারা গোপনে বিপক্ষে কাজ করেছে তাদের জন্য তদন্ত কমিশন গঠন করা উচিত।।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতির ভাষণের জন্য আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন,মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে গিয়ে যারা বিপক্ষে কাজ করেছে তাদের জন্য তদন্ত কমিশন গঠন করা উচিত। তিনি এ জন্য একটি তদন্ত কমিশিন গঠন করে তা উদঘাটন করার পরামর্শ দেন। গতকাল ৯ জানুয়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে হুইপ মো. শাহাব উদ্দিন তা সমর্থন করেন। গত ৭ জানুয়ারি দশম জাতীয় সংসদের ১৯তম ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।

রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক আলোচনায় অংশ নেন। আলোচনায় অংশ নিয়ে মোজাম্মেল হক বলেন, রাষ্ট্রপতির ভাষণে বর্তমান সরকার আমলে দেশের সব ক্ষেত্রে যে সাফল্য এসেছে রাষ্ট্রপতি তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আমলে বিদ্যুৎ, শিক্ষা, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন খাতে অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন,বর্তমান সরকার আমলে মুক্তিযুদ্ধের চেতনার মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের অনেক সুবিধা দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জীবিত মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়ে সংরক্ষণ করা হবে। তিনি বলেন,এছাড়া নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করা হবে। পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী রাজাকার-আলবদরদের কর্মকান্ডও অন্তর্র্ভুক্ত করা হবে। এছাড়া তিনি তার মন্ত্রণালয়ের বিগত দিনের কর্মকান্ড ও সাফল্য তুলে ধরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন