
নিউজ ডেস্কঃ কানাডা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ারক্রাফট যা জলপথে চলতে সক্ষম সরবরাহের আগ্রহ প্রকাশ করেছে।এছাড়াও এয়ারক্রাফট সনদ, নিরাপদ বিমান চলাচল এবং নিরাপত্তা সহযোগিতা দেয়ার ক্ষেত্রে কানাডা আগ্রহী।আজ সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের সঙ্গে সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনওয়া প্রেফন্টেল এ আগ্রহের কথা ব্যক্ত করেন। মন্ত্রী হাইকমিশনারকে এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলেন।এছাড়াও সাক্ষাতকালে সম্প্রতি অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত জি টু জি ভিত্তিতে কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বারডিয়ার থেকে বাংলাদেশ বিমানের জন্য তিনটি ড্যাশ-৮ সরবরাহের ব্যাপারে আলোচনা হয়।