News71.com
 Bangladesh
 11 Jan 18, 12:59 PM
 242           
 0
 11 Jan 18, 12:59 PM

বিদেশে খালেদা পরিবারের এক হাজার মিলিয়ন ডলারসহ বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে ।। প্রধানমন্ত্রী

বিদেশে খালেদা পরিবারের এক হাজার মিলিয়ন ডলারসহ বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলেদের এক হাজার মিলিয়ন ডলারসহ বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে বিদেশে।
গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পৃথিবীর দুর্নীতিগ্রস্ত ব্যক্তির তালিকায় খালেদা জিয়ার স্থান তিন নম্বর হিসেবে সংবাদ প্রকাশ হয়েছে। তাঁর পুত্র আরাফাত রহমান কোকোর পাচারকৃত ২০ লাখ ৪১ হাজার ৫৩৪ দশমিক ৮৮ সিঙ্গাপুরী ডলার ইতোমধ্যে সেদেশ হতে ফেরত আনা হয়েছে। একই সাথে অর্থ পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, তারেক রহমান দেশের বাইরে প্রচুর অর্থ পাচার করেছে। তারেক জিয়া ও তার ব্যবসায়ী পার্টনার গিয়াস উদ্দিন আল মামুন একটি বিদেশী কোম্পানীকে কাজ দেয়ার নামে ২১ কোটি টাকা সিংঙ্গাপুরের সিটিএনএ ব্যাংকে পাচার করে। এছাড়া বেলজিয়ামে ৭৫০ মিলিয়ন ডলার, মালয়েশিয়ায় ২৫০ মিলিয়ন ডলার, দুবাইতে কয়েক মিলিয়ন ডলার মূল্যের বাড়ি, সউদী আরবে মার্কেটসহ অন্যান্য সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। ভবিষ্যতে জনগণের সম্পদ ও অর্থ আর পাচার করতে দেয়া হবে না। তিনি বলেন, খালেদা জিয়ার দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর নাম প্রকাশিত হয়েছে। ট্যাক্স হেভেনে জিয়া পরিবারের বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন