News71.com
 Bangladesh
 12 Jan 18, 11:01 AM
 169           
 0
 12 Jan 18, 11:01 AM

কঠোর নিরাপত্তার মধ্যে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু আজ।।

কঠোর নিরাপত্তার মধ্যে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু আজ।।


নিউজ ডেস্কঃ টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার শুরু হয়েছে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। নিয়ম অনুসারে গতকাল বৃহস্পতিবার বাদ ফজর বাংলাদেশের বিশিষ্ট তাবলিগের বুজুর্গ মাওলানা ওমর ফারুকের আমবয়ানের মধ্য দিয়ে সূচনা হয় ইজতেমার প্রথম ধাপের। ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। এবারের বিশ্ব ইজতেমায় গত বছরের চেয়ে মুসল্লির সংখ্যা বেশি হবে বলে আয়োজকরা জানিয়েছেন। বিশ্ব ইজতেমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বিশ্ব ইজতেমার প্রথম ধাপে ২৮টি খিত্তা এবং দ্বিতীয় ধাপে ২৯টি খিত্তা স্থাপন করা হয়েছে। প্রথম পর্বে ১৬ জেলা এবং দ্বিতীয় পর্বে ১৬ জেলার মুসল্লিরা অংশ নেবে। এবারের ইজতেমায় বিশ্বের শতাধিক দেশের ১০ হাজারের বেশি মেহমান অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ইজতেমার সার্বিক কার্যক্রম মনিটরিং করতে গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন, র্যা ব, পুলিশ, আনসার ও ভিডিপির পাঁচটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন