News71.com
 Bangladesh
 12 Jan 18, 11:04 AM
 185           
 0
 12 Jan 18, 11:04 AM

২০১৮ সালের হজ চুক্তি করতে সৌদি আরবে ধর্মমন্ত্রী।।

২০১৮ সালের হজ চুক্তি করতে সৌদি আরবে ধর্মমন্ত্রী।।

 


নিউজ ডেস্কঃ হজ চুক্তি-২০১৮ সম্পাদনের লক্ষ্যে সৌদি আরব যাচ্ছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশে রওনা দেন তিনি। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিছুর রহমান,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ) মো. হাফিজ উদ্দিন ও ধর্ম মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু সাইদ। জানা গেছে, আগামী ১৪ জানুয়ারি (১৪৩৯ হিজরি সনের) বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে হজ চুক্তি সম্পাদিত হবে। এ ছাড়াও বাংলাদেশ থেকে পাঠানো হজযাত্রীর সংখ্যা নির্ধারণ ও বাংলাদেশি হজযাত্রীদের প্রদেয় বিভিন্ন সেবার মান উন্নয়নসহ সার্বিক হজ ব্যবস্থাপনা বিষয়েও আলোচনা হবে। প্রতিনিধি দলটি আগামী ২১ জানুয়ারি দেশে ফিরে আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন