News71.com
 Bangladesh
 12 Jan 18, 03:30 AM
 159           
 0
 12 Jan 18, 03:30 AM

বুড়িগঙ্গায় যাত্রীবাহী ট্রলার ডুবি,নিখোঁজ ১।।

বুড়িগঙ্গায় যাত্রীবাহী ট্রলার ডুবি,নিখোঁজ ১।।


নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারের চালকসহ আট যাত্রীকে উদ্ধার করা হলেও এখনো এক যাত্রী নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার ভোরে বক্তাবলী খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে,ঘন কুয়াশায় বুড়িগঙ্গা নদীর পূর্বপাড় হতে ৮/৯ জন যাত্রী নিয়ে বক্তাবলীর খেয়াঘাটের ট্রলারটি নদীর পশ্চিম পাড়ে রওয়ানা হয়। ট্রলারটি নদীর মাঝে যাওয়ার পর ঢাকাগামী একটি লঞ্চ সেটিকে ধাক্বা দিলে সঙ্গে সঙ্গে ট্রলারটি ডুবে যায়। ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হক সাংবাদিকদের জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়। ঘটনার পর আটজন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন