News71.com
 Bangladesh
 13 Jan 18, 01:09 AM
 106           
 0
 13 Jan 18, 01:09 AM

চাকুরী স্থায়ীকরনের দাবিতে কমিউনিটি ক্লিনিক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সহকারীরা।

চাকুরী স্থায়ীকরনের দাবিতে কমিউনিটি ক্লিনিক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সহকারীরা।


নিউজ ডেস্কঃ চাকরি স্থায়ীকরণের দাবিতে আগামী ১৫ জানুয়ারি রাজশাহী বিভাগের সব কমিউনিটি ক্লিনিক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন (সিএইচসিপি)। আজ শুক্রবার রাজশাহীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। এছাড়া ১৬ জানুয়ারি তারা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু সরকার চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিলেও তা করা হয়নি। ফলে ১৪ হাজার স্বাস্থ্য সহকারী মানবেতর জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনে সিএইচসিপি আহ্বায়ক আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আজম আলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন