News71.com
 Bangladesh
 13 Jan 18, 01:11 AM
 149           
 0
 13 Jan 18, 01:11 AM

ঢাকার বনানীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু।

ঢাকার বনানীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু।


নিউজ ডেস্কঃ ঢাকার বনানীতে ট্রেনে কাটা পরে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম ঝানু মিয়া (২৮)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাহমুদ আলীর ছেলে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে বনানীর স্টাফ রোড রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঢাকা রেলওয়ে থানার এসআই আলী আকবর জানান, বাইসাইকেল দিয়ে বনানী স্টাফ রোড এলাকার রেললাইন অতিক্রম করছিলেন ঝানু মিয়া।এসময় দিনাজপুরগামী একতা এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করা হয়।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন