News71.com
 Bangladesh
 13 Jan 18, 01:23 AM
 151           
 0
 13 Jan 18, 01:23 AM

ঢাকা উত্তর সিটি নির্বাচন : আজ রাতে ঘোষিত হতে পারে বিএনপির মেয়র প্রার্থী

ঢাকা উত্তর সিটি নির্বাচন : আজ রাতে ঘোষিত হতে পারে বিএনপির মেয়র প্রার্থী

নিউজ ডেস্কঃ আজ শনিবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত হতে পারে। এ জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য জানান। এদিকে বিএনপির নেতৃত্বাধীন সর্বশেষ জোটের বৈঠকে বিএনপির পক্ষ থেকে গতবারের মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালকে এবং শরিকদের কেউ কেউ বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছে। এদিকে ওই বৈঠকের আগেই জামায়াত মেয়র পদে দলের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনকে প্রার্থী মনোনীত করে। তিনি এরই মধ্যে প্রচার ও গণসংযোগ শুরু করেছেন।

তবে বিএনপির নেতারা মনে করেন,মেয়র প্রার্থী বিএনপি থেকে দেওয়া উচিত,শরিক দল থেকে নয়। এর আগেও এ ধরনের কোনো নির্বাচনে বিএনপি শরিক দল থেকে প্রার্থী দেয়নি। তবে ২০-দলীয় জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে,বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যাঁকে প্রার্থী করবেন,শরিক দলগুলো তাঁর সমর্থনে কাজ করবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ২৬ ফেব্রুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ জানুয়ারি। আর মনোনয়নপত্র বাছাই ২১ ও ২২ জানুয়ারি,প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন