News71.com
 Bangladesh
 13 Jan 18, 11:53 AM
 109           
 0
 13 Jan 18, 11:53 AM

আগামীকাল নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।।

আগামীকাল নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।।


নিউজ ডেস্কঃ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ম্যানুভার অনুশীলন ২০১৭-১৮ মহড়া পরিদর্শন উপলক্ষে আগামীকাল রবিবার নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপ সফরে যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্বর্ণদ্বীপে ব্যাপক সাজসজ্জা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বর্ণদ্বীপে পৌঁছানোর পর সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোঃ শফিউল হক রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভ্যর্থনা জানাবেন। রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে মহড়া পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। এ ছাড়াও তিনি স্বর্ণদ্বীপে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ,সেনাবাহিনী কর্তৃক তৈরি বিদেশি নারিকেল বাগান,৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ ও সামরিক বাহিনীর ডেইরি ফার্ম পরিদর্শন করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান,একই দিন বিকেলে আবদুল হামিদ ঢাকায় ফিরবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন