News71.com
 Bangladesh
 14 Jan 18, 07:41 AM
 144           
 0
 14 Jan 18, 07:41 AM

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

নিউজ ডেস্কঃ গণভবনে বসে কর্মীদের সঙ্গে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ইজতেমার মোনাজাত দেখে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন তিনি। এর আগে বেলা পৌনে ১১টায় টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে শুরু হয় আখেরি মোনাজাত। তুরাগ নদীর তীরে লক্ষাধিক মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন। কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের হাসান আখেরি মোনাজাত পরিচালনা করছেন। এ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন