News71.com
 Bangladesh
 14 Jan 18, 07:00 AM
 164           
 0
 14 Jan 18, 07:00 AM

পুলিশে অতিরিক্ত ডিআইজিসহ বিভিন্ন পদে পদায়ন ও বদলি।

পুলিশে অতিরিক্ত ডিআইজিসহ বিভিন্ন পদে পদায়ন ও বদলি।

নিউজ ডেস্কঃ পুলিশ (বিসিএস ক্যাডার) কর্মকর্তাদের পদায়ন করে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। আজ রবিবার জন নিরাপত্তা বিভাগ থেকে জেষ্ঠ্য সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপণে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, বিশেষ পুলিশ সুপার (সিআইডি) মো. রেজাউল করিমকে অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করে ঢাকা থেকে নোয়াখলীতে ও উপপুলিশ কমিশনার হারুনুর রশিদকে ঢাকায় অতিরিক্ত ডিআইজি হিসেবে অ্যান্টি টেররিজম ইউনিটে পাঠানো হয়েছে।এছাড়া প্রজ্ঞাপণে জানানো হয়েছে, ক্রমিক নং ১০, ২০, ২১, ২৬, ২৭, ২৯, ৩৩ এ বর্ণিত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে পরবর্তী পুলিশ সুপার পদায়ন না করা পর্যন্ত সংশ্লিষ্ট জেলায় পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন