News71.com
 Bangladesh
 14 Jan 18, 08:02 AM
 145           
 0
 14 Jan 18, 08:02 AM

বাংলাদেশের নৌ সনদের স্বীকৃতি দিল ইউরোপীয় ইউনিয়ন ।। বাড়বে চাকরির সুযোগ  

বাংলাদেশের নৌ সনদের স্বীকৃতি দিল ইউরোপীয় ইউনিয়ন ।। বাড়বে চাকরির সুযোগ   

নিউজ ডেস্কঃ বিদেশি জাহাজে বাংলাদেশি নাবিকদের চাকরির সুযোগ বাড়ানের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বাংলাদেশি সনদের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে বিভিন্ন দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের কার্যক্রম চলছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের নৌ সনদের স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক নৌ কনভেনশনের চাহিদা মোতাবেক ইতোমধ্যে ইতালি,জার্মানি,বৃটেনসহ ২৯টি দেশের সাথে পারস্পরিক সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।

সংসদ ভবনে আজ রবিবার অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫০তম বৈঠকে এসব তথ্য উপস্থাপিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। কমিটি সদস্য তালুকদার আব্দুল খালেক, মো. নূরুল ইসলাম সুজন, মো. হাবিবর রহমান, এম আব্দুল লতিফ,রণজিৎ কুমার রায় এবং মমতাজ বেগম অ্যাডভোকেট বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদ সচিবালয় জানায়,বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয় যে,দেশীয় পদ্ধতিতে তৈরি নৌযানের দুর্ঘটনা হ্রাসের জন্য রিভার্সিবল গিয়ার সংযোজনের উদ্যোগ নেয়া হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত ৭ হাজার ২৫৫টি নৌযানে রিভাসিবল গিয়ার সংযোজন করা হয়েছে। কমিটি বাংলাদেশে একটি নেভাল মিউজিয়াম স্থাপনের জন্য সুপারিশ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন