News71.com
 Bangladesh
 14 Jan 18, 08:54 AM
 158           
 0
 14 Jan 18, 08:54 AM

২০২৩ সালেই পরমাণু বিদ্যুত কেন্দ্র উৎপাদনে যাবে ॥ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

২০২৩ সালেই পরমাণু বিদ্যুত কেন্দ্র উৎপাদনে যাবে ॥ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিদ্যুত উৎপাদনের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিশ্বমানের পরমাণু বিদ্যুত কেন্দ্র নির্মাণের লক্ষ্যে রাশিয়া হতে ভিভিইআর-১২০০ মডেলের পাঁচ স্তর নিরাপত্তা বিশিষ্ট দুইটা নিউক্লিয়ার রি-এ্যাক্টর স্থাপনের কাজ বাস্তবায়ন করছে। দুই রি-এ্যাক্টর হতে ১২শ’ মেগাওয়াট করে মাট ২৪শ’ মেগাওয়াট বিদ্যুত উৎপাদিত হবে। আগামী ২০২৩ সালের মধ্যে উৎপাদন শুরু করে জাতীয় গ্রীডে বিদ্যুত সরবরাহ করতে সক্ষম হবে।স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এ তথ্য জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন