
নিউজ ডেস্কঃ রংপুর সিটি কর্পোরেশনের বিপুল ভোটে নির্বাচিত মেয়র জাতীয় পার্টির (এ) মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা আগামী ১৭ জানুয়ারি মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন। ওইদিন সন্ধ্যা ৬টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে তাকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।আজ রবিবার বিকেলে মন্ত্রণালয় থেকে মোস্তাফিজার রহমান মোস্তফাকে ফোন করে শপথ গ্রহণের তারিখ ও সময় জানানো হয় জানানো হয় বলে তিনি জানিয়েছেন।
জানা গেছে, গত ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারের নির্বাচনে জাতীয় পার্টির (এ) মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা) ভোট পান ৬২ হাজার ৪০০ ভোট এবং বিএনপির মহানগর সহ-সভাপতি কাওসার জামান বাবলা (ধানের শীষ) ৩৫ হাজার ১৩৬ ভোট পেয়ে তৃতীয় হন।