
নিউজ ডেস্কঃ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রী দেয়ার সকল আয়োজন সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।সমাজের জন্য অনন্য অবদান এবং বাংলাদেশের অকৃতিম বন্ধু হিসেবে আগামী ১৬ জানুয়ারি চবি প্রণব মুখার্জীকে এই সম্মানসূচক ডিগ্রী প্রদান করবে বলে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্টার কামরুল হুদা সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, সাবেক এই রাষ্ট্রপতিকে বিশেষ সমাবর্তনে এই ডিগ্রী প্রদান করা হবে। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করবেন।তিনি চবি’র মাস্টার দা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার ডরমিটরী পরিদর্শন করবেন।তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে মাস্টার দার জন্মস্থানেও যাবেন।এর আগে ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম বাঙ্গালী রাষ্ট্রপতিকে ডক্টর অব ল প্রদান করে।প্রণব মুখার্জী রাজধানীতে একটি সাহিত্য সম্মেলনে যোগ দেবেন এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।