
নিউজ ডেস্কঃ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ রবিবার রাজধানীর রমনায় নবনির্মিত পুনাক কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।আইজিপি বলেন, বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপের ফলে দেশ এগিয়ে চলছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশও এগিয়ে যাচ্ছে। পাশাপাশি পুলিশ পরিবারের নারীদেরও এগিয়ে যেতে হবে।পুলিশ পরিবারের সদস্যদের জনকল্যাণমূলক ও সৃজনশীল কাজের প্রশংসা করে পুলিশ প্রধান বলেন, সমিতির সদস্যদের স্বাবলম্বী করা ছাড়াও শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে পুনাক উল্লেখযোগ্য অবদান রাখছে।