News71.com
 Bangladesh
 15 Jan 18, 12:58 PM
 232           
 0
 15 Jan 18, 12:58 PM

মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী  

মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী   

নিউজ ডেস্কঃ রাইসিনা ডায়ালগ এ অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মঙ্গলবার চারদিনের সফরে ভারত যাচ্ছেন।আগামী ১৬ থেকে ১৮ জানুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠেয় রাইসিনা ডায়ালগের তৃতীয় আসরে অংশ নিতে তিনি ভারত সফর করবেন।১৯ জানুয়রি বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।২০১৭ সালে অনুষ্ঠিত রাইসিনা ডায়ালগে পররাষ্ট্রমন্ত্রী অংশ নিয়েছিলেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মাহমুদ আলীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠক হবে।বৈঠকে চলমান রোহিঙ্গা ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ তার হতে পারে বলে জানা গেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দেশটির প্রথম সারির স্ট্র্যাটেজিক থিঙ্কট্যাঙ্ক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাইসিনা ডায়ালগ একটি আন্তর্জাতিক সংলাপের প্রক্রিয়া। এর প্রথম আসর বসে দিল্লিতি ২০১৬ সালে। এশিয়া মহাদেশের দেশগুলোর নিজেদের মধ্যে অধিকতর সমন্বয় গড়ে তুলতে এবং বাকি বিশ্বের সঙ্গে এশিয়ার সমন্বয় আরও জোরালো করতেই রাইসিনা ডায়ালগের আয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন