
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রণব মুখার্জি গণভবনে গেলে কম্পাউন্ড গেটে তাকে অভ্যর্থনা জানান শেখ হাসিনা। এরপর বৈঠকে বসেন তারা।এদিকে আজ বিকেল সাড়ে ৩টায় বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের সাবেক এই রাষ্ট্রপতির।