News71.com
 Bangladesh
 15 Jan 18, 06:04 AM
 295           
 0
 15 Jan 18, 06:04 AM

অবশেষে বাংলাদেশে বৈধতা পেতে যাচ্ছে (অ্যাপ) ভিত্তিক পরিবহন সেবা উবার,পাঠাও।।

অবশেষে বাংলাদেশে বৈধতা পেতে যাচ্ছে (অ্যাপ) ভিত্তিক পরিবহন সেবা উবার,পাঠাও।।

নিউজ ডেস্কঃ অবশেষে বাংলাদেশে বৈধতা পেতে যাচ্ছে স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) ভিত্তিক পরিবহন সেবা উবার,পাঠাও। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার মন্ত্রিসভায় অ্যাপসভিত্তিক পরিবহন সেবা রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা ২০১৭'র খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রীসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান,অনুমোদন পাওয়া খসড়া নীতিমালা অনুযায়ী ১১টি শর্ত মেনে অ্যাপস ভিত্তিক এসব সেবা সারা দেশেই দেওয়া যাবে।

এও জানা গেছে,এই নীতিমালার মাধ্যমে ব্যক্তিগত গাড়ির মালিকরা আগামীতে নিয়মের মধ্যে থেকে এ ধরনের সেবায় নিয়োজিত হতে পারবেন। এদিকে এ ব্যাপারে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। কিন্তু জনপ্রিয়তার কারণে শেষ পর্যন্ত সরকার নীতিমালা তৈরির উদ্যোগ নেয়। এ বিষয়ে সরকার মনে করছে,অ্যাপসভিত্তিক পরিবহন সেবা চালু হলে রাস্তায় মোটরযানের সংখ্যা কমবে,যানজটও অনেকাংশে কমে আসবে। পাশাপাশি ব্যক্তিগত মোটরযানের মালিকও বাড়তি আর্থিক সুবিধা পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন