News71.com
 Bangladesh
 16 Jan 18, 07:05 AM
 144           
 0
 16 Jan 18, 07:05 AM

সংস্কৃতি চর্চা তরুণ প্রজন্মকে উগ্রপন্থা থেকে দূরে রাখতে পারে ।। জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সংস্কৃতি চর্চা তরুণ প্রজন্মকে উগ্রপন্থা থেকে দূরে রাখতে পারে ।। জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 


নিউজ ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন,শিল্প ও সংস্কৃতি চর্চা তরুণ প্রজন্মকে উগ্রপন্থা থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ পালন করতে পারে। এদেশের শিল্প ও সংস্কৃতিকে সমুন্নত রেখে উগ্রপন্থা প্রতিহত করার মাধ্যমে তরুণ প্রজন্ম ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে।বিশেষ করে,তরুণ নেতাদের একাজে সবার আগে এগিয়ে আসতে হবে। রাজধানীর শাহবাগে অবস্থিত বিসিএস প্রশাসন একাডেমিতে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। কর্মশালায় অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড ফেলোশিপের আওতায় ফেলোশিপপ্রাপ্ত সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা প্রশিক্ষণ-পরবর্তী বাংলাদেশে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন,বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি চর্চার ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ,যার বহিঃপ্রকাশ ঘটেছে বায়ান্ন’র ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে। তিনি বলেন,আগামী দিনের সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন