News71.com
 Bangladesh
 16 Jan 18, 08:08 AM
 147           
 0
 16 Jan 18, 08:08 AM

সুন্দরবনে র‍্যাবের আরও ক্যাম্প স্থাপন করা হবে।।বেনজীর আহমেদ

সুন্দরবনে র‍্যাবের আরও ক্যাম্প স্থাপন করা হবে।।বেনজীর আহমেদ


নিউজ ডেস্কঃ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব ) এর মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, সুন্দরবনে জলদস্যু-বনদস্যুসহ সব ধরনের অপরাধ দমনে আরও চারটি র্যাব ক্যাম্প স্থাপন করা হবে। আমাদের দেশের মানুষ শান্তিতে থাকবে কোনো অপকর্ম করতে দেওয়া হবে না।আজ মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের রূপাতলী এলাকায় র্যাব-৮ এর সদর দফদরে আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বেনজীর আহমেদ বলেন, আমারা সবাই মিলে সুন্দরবনকে নিরাপদে রাখবো।সুন্দরবনে কোনো জলদস্যু থাকতে পারবে না।আশির দশকে সুন্দরবনে জলদস্যুদের উৎপাত শুরু হয়ে।যদি ইতিহাস দেখি তবে মুঘল আমলে এ অঞ্চলে সমুদ্রে জলদস্যু ছিলো।এটা প্রায় ৪শ বছরের সমস্যা। সুন্দরবন আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের গর্ব, বিশ্ববাসীর গর্ব। সেই সঙ্গে এই এলাকা কোটি মানুষের জীবন ও জীবিকার উৎস। এখানে পশুপাখি ও দুষ্প্রাপ্য প্রাণী নিরাপদ আবাসস্থল। এটি রক্ষা করা জাতি হিসেবে আমাদের দায়িত্ব। এখানে কোনো ধরনের অপকর্ম করতে দেওয়া হবে না।দস্যুতার বন্ধের জন্য অনন্ততকাল অপেক্ষা করবো না ।আপনারা সুপথে চলে আসুন।বাওয়ালী-মাওয়ালী, মৎসজীবীরা যারা রয়েছেন তারা স্বাধীনভাবে, নিরাপদে অবশ্যই জীবিকা নির্বাহ করবেন। কেউ যদি বাধাগ্রস্থ করে কিংবা যেসব জলদস্যুরা আত্মসমর্পণ করেছে তাদের যদি আবার বেপথে নেওয়ার চেষ্টা করে তাদের বিষয়ে আমাদের জানাবেন। তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন