News71.com
 Bangladesh
 16 Jan 18, 08:13 AM
 116           
 0
 16 Jan 18, 08:13 AM

তিনদিনের সফরে দিল্লী পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ।।

তিনদিনের সফরে দিল্লী পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনদিনের এক সরকারি সফরে আজ মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লীতে পৌঁছেছেন।আবুল হাসান মাহমুদ আলী আগামীকাল বুধবার সকালে রাইসিনা ডায়লগ-এর প্লেনারি অধিবেশনে উপস্থিত থাকবেন। এ অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বক্তব্য রাখবেন।পরে এদিন দুপুরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে বৈঠকে মিলিত হবেন।পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় রাইসিনা ডায়ালগ’-এর সমাপনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।১৯ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে দিল্লী ত্যাগ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন