News71.com
 Bangladesh
 16 Jan 18, 11:09 AM
 157           
 0
 16 Jan 18, 11:09 AM

ঢাকা উত্তর সিটি উপ-নির্বাচনে আতিকই আওয়ামী লীগের মেয়র প্রার্থী

ঢাকা উত্তর সিটি উপ-নির্বাচনে আতিকই আওয়ামী লীগের মেয়র প্রার্থী

 

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে আতিকুল ইসলামকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ডিএনসিসি উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ভোট করতে আগ্রহী ১৭ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেন।তাদের ভিতর আতিকুল ইসলামকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন