News71.com
 Bangladesh
 17 Jan 18, 11:36 AM
 115           
 0
 17 Jan 18, 11:36 AM

একই পরিবারের চারজনকে পরিচালক রাখার বিধান রেখে সংসদে ব্যাংক কোম্পানী বিল পাস।।

একই পরিবারের চারজনকে পরিচালক রাখার বিধান রেখে সংসদে ব্যাংক কোম্পানী বিল পাস।।

নিউজ ডেস্কঃ ব্যাংক কোম্পানিতে একক পরিবারের দু’জনের স্থলে চারজনকে পরিচালক করার বিধান করে গতকাল মঙ্গলবার সংসদে ব্যাংক কোম্পানী সংশোধন বিল-২০১৮ পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে বিদ্যমান ব্যাংক কোম্পানী আইনের ধারা ৩-এর উপ-ধারা (৩)-এর সংশোধন করা হয়েছে। এছাড়া বিদ্যমান আইনের ধারা ৭-এর উপ-ধারা (৩)-এর সংশোধন করা হয়েছে। বিলে একইভাবে বিদ্যমান আইনের ধারা ৮-এর শতাংশের দফা (ক)-তে উল্লেখিত ধারা-২৬ (১)-এর সংশোধন করা হয়েছে। এছাড়া বিদ্যমান আইনের ধারা ১৫-এর উপ-ধারা ৪-এ উল্লেখিত প্রধান নির্বাহী কর্মকর্তা শব্দগুলোর পর নির্বাচন বা ক্ষেত্রমতে মনোনয়নের পর শব্দগুলো সন্নিবেশিত করা হয়। বিলে বিদ্যমান আইনের ধারা ১৫-এর উপ-ধারা ১০-এ উল্লেখিত দু’জনের শব্দটির পরিবর্তে চারজনের শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে। এদিকে গতকাল সংসদে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ইতিপূর্বে উত্থাপিত ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল,২০১৬’ প্রত্যাহার করে নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন