News71.com
 Bangladesh
 17 Jan 18, 11:58 AM
 150           
 0
 17 Jan 18, 11:58 AM

বায়োমেট্রিক পদ্ধতিতে এপর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ।।  

বায়োমেট্রিক পদ্ধতিতে এপর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ।।   

নিউজ ডেস্কঃ ১০ লাখ ছাড়িয়েছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নাগরিকের নিবন্ধন সংখ্যা। গত বছরের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গা ঢল শুরু হয়। তাদের সংখ্যা নিরূপণে আঙুলের ছাপ নিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু করে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১০ লাখ ৪ হাজার ৭৮২ জনের নিবন্ধন করা হয়েছে বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়।

এতে বলা হয়েছে,কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট অনুযায়ী,১৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ৪১০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। গত বছরের ২৫ আগস্টের আগে আসা মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন