
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং সম্প্রসারিত অংশের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।এ বিষয়ে করা পৃথক দুই রিট আবেদনের শুনানি করে আজ বুধবার এ আদেশ দেওয়া হয়।এর আগে, রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ আদেশের আজকের দিন ধার্য করেন।প্রসঙ্গত, আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কউন্সিলর নির্বাচনের জন্য গত ৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেখানে ২৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা বলা হয়।