News71.com
 Bangladesh
 17 Jan 18, 08:37 AM
 188           
 0
 17 Jan 18, 08:37 AM

ডিএনসিসি নির্বাচন না হলে নির্ধারিত সূচি অনুযায়ীই এসএসসি পরীক্ষা হবে।।

ডিএনসিসি নির্বাচন না হলে নির্ধারিত সূচি অনুযায়ীই এসএসসি পরীক্ষা হবে।।


নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন আয়োজনের জন্য দুই দিনের এসএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল ঢাকা শিক্ষা বোর্ড। কিন্তু আজ বুধবার হাইকোর্ট ওই নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করলে বোর্ড জানায়,ভোট না হলে তা কার্যকর করা হবে না। এ বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন,এসএসসি পরীক্ষার সময় সিটি করপোরেশনের ভোট না হলে পরীক্ষা পেছানো হবে না। নির্ধারিত সূচি অনুযায়ীই পরীক্ষা হবে।

তিনি আরো বলেন,নির্বাচন কমিশনের অনুরোধে তারা দুই দিনের পরীক্ষা পেছনোর বিষয়ে সম্মত্তি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনই যেহেতু আদালতে স্থগিত হয়ে গেছে,সেহেতু সূচি পরিবর্তনের কোনো প্রয়োজন আপাতত হচ্ছে না। প্রসঙ্গত,গত ২৬ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং দুই সিটির ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের আয়োজন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে সিদ্ধান্ত হয়,নির্বাচন আয়োজনের সুবিধার্থে ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন