News71.com
 Bangladesh
 17 Jan 18, 10:20 AM
 189           
 0
 17 Jan 18, 10:20 AM

রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন।আজ বুধবার দুপুরে নয়াদিল্লীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠককালে সুষমা স্বরাজ একথা বলেন। তৃতীয় রাইসিনা ডায়লগ-এর সাইড লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।নয়াদিল্লীতে আজ বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।সুষমা স্বরাজ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে ভারতের সহায়তা প্রদানের বিষয়টি পুনরায় উল্লেখ করেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় ভারতের সমর্থনের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং এক্ষেত্রে ভারতের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন