News71.com
 Bangladesh
 18 Jan 18, 11:37 AM
 137           
 0
 18 Jan 18, 11:37 AM

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত।।  

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত।।   

নিউজ ডেস্কঃ রাজধানীর গেণ্ডারিয়ার স্বামীবাগ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো এক আরোহী। গতকাল বুধবার রাত ২টার দিকে স্বামীবাগ এলাকার শক্তি ও সাধনা ঔষধালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সালাউদ্দিন রাহেল (২৭) বাবা শাহিন ভূঁইয়া এবং রাসেল আকন বাবা ফজল আকন। আহত হয়েছেন হান্নান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই যাত্রাবাড়ীর মীর হাজারিবাগ এলাকার বাসিন্দা।

রাসেলের বড় ভাই বিল্লাল জানান,রাতে ওরা তিন বন্ধু লালবাগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ওই এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক রাহেল ও রাসেলকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ‌উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন,মরদেহ মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন