News71.com
 Bangladesh
 19 Jan 18, 12:08 PM
 120           
 0
 19 Jan 18, 12:08 PM

রোহিঙ্গা ক্যাম্পে ফের বন্য হাতির হামলা ॥ নিহত ১

রোহিঙ্গা ক্যাম্পে ফের বন্য হাতির হামলা ॥ নিহত ১

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলায় আবার রোহিঙ্গা ক্যাম্পে একটি হাতির হামলায় এক শরণার্থী মারা গেছেন। এ সময় হুড়োহুড়িতে পাঁচ-ছয়জন আহত হয়েছেন। হাতির আক্রমণে বিধ্বস্ত হয়েছে ছয়টি ঘর।আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী (৪৫)। আহতদের স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।এর আগে গত ১৪ অক্টোবর উখিয়ায় বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে চার রোহিঙ্গা নিহত হন। এর বাইরে সাম্প্রতিক সময় ওই এলাকায় বন্য হাতির আক্রমণে প্রায় ১২ জন নিহত হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন