News71.com
 Bangladesh
 19 Jan 18, 06:07 AM
 158           
 0
 19 Jan 18, 06:07 AM

গনমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানালেন জাতীয় সংসদ স্পিকার

গনমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানালেন জাতীয় সংসদ স্পিকার

 নিউজ ডেস্কঃ অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ শুক্রবার গুলশানে এসএ টেলিভিশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান স্পিকার। এসএ টিভির ম্যানেজিং ডিরেক্টর সালাহউদ্দিন আহমেদ,পরিচালক নূরে আলম রুবেল এবং চিফ অপারেশন অফিসার সৈয়দ সালাউদ্দিন জাকিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এসএ টিভির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী, শিল্পী ও কলা কুশলীদের শুভেচ্ছা জানান স্পিকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন