News71.com
 Bangladesh
 20 Jan 18, 11:35 AM
 134           
 0
 20 Jan 18, 11:35 AM

দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূ-কম্পন অনুভূত

দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূ-কম্পন অনুভূত

নিউজ ডেস্কঃ রংপুর ও রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল ৭টা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তি স্থল ছিল ঢাকা ভূমিকম্প সেন্টার থেকে নর্থ ২৭০ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্তের কুড়িগ্রামের শেষ প্রান্তে। এটি ছিল মৃদু ভূমিকম্প। যার উৎপত্তি স্থান ছিল বাংলাদেশ-ভারত এবং দেশের নর্থ জোন সীমান্তের শেষ সীমানায়। এজন্য রাজশাহী, রংপুর, পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে এর মাত্রা এবং স্থায়ীত্ব ছিল কম। মৃদু ভূমিকম্পের ফলে রাজশাহীতে হালকা ঝাকুনি অনুভূত হয়েছে। তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়-ক্ষতি বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন