News71.com
 Bangladesh
 20 Jan 18, 02:09 AM
 190           
 0
 20 Jan 18, 02:09 AM

আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন সুষ্ঠু হলে তাদের ভরাডুবি হবে। আর এটা জেনেই আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাইছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির মত ঘটনা দেশে আর ঘটতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার নির্বাচন প্রতিহত করা হবে। আজ শনিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ড্যাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন,মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার আদালতের মাধ্যমে হেনস্তা করছে। জনগণ এর জবাব ব্যালটের মাধ্যমে দিতে প্রস্তুত রয়েছে। এ সময় মির্জা ফখরুল বলেন,আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে সারাদেশে ৭ লাখ ৩৮ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ৭২ হাজার মামলা দেওয়া হচ্ছে। এসব মিথ্যা ও উদ্দেশ্যমূলক মামলায় গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। এ সময় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন,চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন