
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত করে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।তবেই সমাজ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক দূর হবে।আগামী তরুণ প্রজন্মকে বেশি বেশি পড়া শুনা করে মেধাবী হতে হবে এবং দেশের নেতৃত্বের হিসেবে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি আজ দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ইয়্যুথ ফর হিউম্যানিটি এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এইচ টি ইমাম বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ উন্নয়নের ভাবনা বাস্তবায়ন করতে আমাদের আলোকিত সৎ ও দেশপ্রেমিক ভালো মানুষ দরকার। অনুষ্ঠানে মাদকমুক্ত দুইজন সন্তানের পিতা-মাতাকে সম্মাননা প্রদান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে জেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেয়া হয়।