News71.com
 Bangladesh
 20 Jan 18, 07:49 AM
 160           
 0
 20 Jan 18, 07:49 AM

জয়পুরহাটে অস্ত্র-গুলিসহ এক নব্য জেএমবির সদস্য আটক।।

জয়পুরহাটে অস্ত্র-গুলিসহ এক নব্য জেএমবির সদস্য আটক।।

 

নিউজ ডেস্ক : জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ি বাখড়া সেতুর পাশ থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে নব্য জেএমবির সদস্য বলে পুলিশ দাবি করেছে। এসময় খাল থেকে একটি দেশীয় পিস্তল ২ রাউন্ড গুলি,৭টি ককটেল ও একশ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। আটক নুর আলম জয়পুরহাটের জামালগঞ্জ চার মাথার নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। কালাই থানার অফিসার ইন চার্জ আব্দুল লতিফ খান জানান,আজ শনিবার ভোরে ক্ষেতলাল-বগুড়া সড়কের বাখড়া সেতুর পাশে কয়েকজন জঙ্গি সদস্য নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জেলা সদরের জামালগঞ্জ চারমাথা এলাকার নুর আলম ওরফে পলাশ ওরফে প্রিন্স নামের এক জঙ্গি সদস্যকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় কালাই থানায় মামলা দায়ের হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন