News71.com
 Bangladesh
 22 Jan 18, 10:39 AM
 178           
 0
 22 Jan 18, 10:39 AM

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নির্বাচন পদক দেবে ইসি।।

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নির্বাচন পদক দেবে ইসি।।

 

নিউজ ডেস্কঃ সারাবছর কর্মক্ষেত্রে বিভিন্ন অবদান রাখার জন্য নিজস্ব কর্মকর্তাদের পদক দেয়ার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কর্মকর্তাদের কর্ম স্প্রিহা-উদ্দীপনা বাড়াতে এ বছর থেকেই নির্বাচন পদক’ নামে এ পদক দিতে চায় কমিশন। ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের জন্য সাহসী ভুমিকা,ইনোভেশনের মাধ্যমে সেবা সহজীকরণের জন্য অবদান,নির্বাচনে বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরুপ এ পদক দেয়ার জন্য কাজ শুরু করেছে ইসি। কমিশনের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ইসি কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে ইসির একজন উধ্বর্তন কর্মকর্তা নিউজ ৭১ ডটকমকে বলেন,নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের জন্য পদক দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ পদক দেয়ার জন্য নীতিমালা তৈরির কাজ চলছে। এর নীতিমালা করার জন্য কর্মকর্তাদের কাছে মতামত চাওয়া হয়েছে। ভালো কাজের এ স্বীকৃতির জন্য কর্মকর্তাদের কাজের গতি আরো বাড়বে বলে আশা করি। এ ছাড়া কমিশনের নিজস্ব জনবলের জন্য কল্যাণ তহবিল করারও নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন