News71.com
 Bangladesh
 22 Jan 18, 07:43 AM
 145           
 0
 22 Jan 18, 07:43 AM

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা।।

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা।।

নিউজ ডেস্কঃ অবিভক্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা মহানায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি ও বাংলাদেশে নিযুক্ত ভঅরতের হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানটি আয়োজন করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২১তম জন্মবার্ষিকী ও দেশপ্রেম দিবস উদযাপন কমিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন