News71.com
 Bangladesh
 22 Jan 18, 08:48 AM
 132           
 0
 22 Jan 18, 08:48 AM

সৌদি আরবে ২ বাংলাদেশি অপহৃত।

সৌদি আরবে ২ বাংলাদেশি অপহৃত।


নিউজ ডেস্কঃ সৌদি আরবে বাঙালি অপহরণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।গত শনিবার বিকেলে রিয়াদের মনফুয়া নামক স্থান থেকে দুই বাংলাদেশিকে অপহরণ করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, কাজের কথা বলে আব্বাস উদ্দিন ও ইয়াসিন নামে ২ প্রবাসী বাঙালিতে উঠিয়ে নিয়ে যায়। কে বা কারা তাদের নিয়ে গেছে বিস্তারিত জানা যায়নি। তাদের আটকে রেখে দেশের বাড়িতে ফোন দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
মানিকগঞ্জ সিঙ্গাইর থানার আব্বাস উদ্দিনের বাবা পান্নু মিয়া জানান, অপহরণকারীরা বার বার কল দিচ্ছে বিভিন্ন নম্বর থেকে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে। এ বিষয়ে দূতাবাসকে জানানো হয়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন