
নিউজ ডেস্কঃ আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালের সময়টাতে দেশে ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০টা থেকে এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে শুরু হবে।পরীক্ষা চলাকালে কেবল ওই ৩ ঘণ্টাই বন্ধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী। এরআগে এসএসসি ও সমমানের রীক্ষা শুরুর তিনদিন আগে থেকে শুরু করে সব পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি পরীক্ষা।সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে সরকারকে।