News71.com
 Bangladesh
 23 Jan 18, 11:33 AM
 120           
 0
 23 Jan 18, 11:33 AM

আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেব জাতীয় পার্টি ।।হুসেইন মুহম্মদ এরশাদ

আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেব জাতীয় পার্টি ।।হুসেইন মুহম্মদ এরশাদ


নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাপার ৯ বছরে দেশের মানুষ শান্তিতে ছিল।সে সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ছিল মানুষের নাগালের মধ্যে।আমার আমলে দেশের মানুষ খেয়ে-পরে স্বাচ্ছন্দে ছিল।নিরাপদে ছিল।তাই এবার আমরা ৩০০ আসনে প্রার্থী দেব এবং আগের চেয়ে অনেক ভালো করব। আর সে লক্ষ্য নিয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। দলীয় নেতাকর্মীরাও মাঠে রয়েছেন।আজ মঙ্গলবার তিন দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে এরশাদ সাংবাদিকদের এসব কথা বলেন।

এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে যাক বা না যাক আমরা নির্বাচনে যাব। বিএনপির আমলে আমাকে জেলে দিয়ে ধুকে ধুকে মারতে চেয়েছিল। কিন্তু রংপুরের মানুষের ভালোবাসায় আমি আবার নতুন জীবন পেয়েছি। আমাদের অবস্থান অনেক ভালো। দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন