
নিউজ ডেস্কঃ যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক বলেছেন,নেতা নয়,কর্মী হওয়ার চেষ্টা করুন। কিছু পাওয়ার জন্য রাজনীতি নয়,আমাদের রাজনীতি আনন্দের জন্য। আজ মঙ্গলবার বিকেলে সিলেট জেলা ও মহানগর যুবলীগ আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আগামী ৩০ জানুয়ারি সিলেটের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়। ওমর ফারুক আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে কাকে নমিনেশন দেবেন,কাকে দেবেন না,তা ভাবা আমাদের কাজ নয়। যাকেই নমিনেশন দেওয়া হোক,তার পক্ষেই কাজ করতে হবে। নেতাকর্মীদের নির্দেশ দিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন,সিলেটে প্রধানমন্ত্রীর জনসভায় সবাইকে শৃঙ্খলার সাথে যথাসময়ের আসতে হবে। সভা শেষ হওয়ার পর সবাই বের হবেন।
সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খুন মুক্তির সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরানের পরিচালনায় প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, ইমরান আহমদ, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ফয়জুল হক আতিক প্রমুখ।