News71.com
 Bangladesh
 24 Jan 18, 10:46 AM
 121           
 0
 24 Jan 18, 10:46 AM

রাজবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা।।

রাজবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা।।

 

নিউজ ডেস্কঃ জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজবাড়ীতে নাসির উদ্দিন নসু (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষ। গতকাল মঙ্গলবার জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর মোল্লাডাঙ্গা গ্রামে তাকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে রাত ১টার দিকে তার মৃত্যু হয়। রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন