
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য কার্যালয়ে হামলা,ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় যারাই জড়িত থাক তদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিদর্শনকালে এ কথা জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা খতিয়ে দেখা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন,উপাচার্যকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা হয়েছিল। ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেছে। তিনি জানান, উবার, স্যাম,পাঠাও এসব নতুন প্রযুক্তির পরিবহন সুবিধাগুলোর বিষয়ে নীতিমালা পাস হয়েছে। এতে সিএনজি অটোরিকশায় মিটার ব্যবহারের প্রবণতা বাড়বে।