News71.com
 Bangladesh
 24 Jan 18, 10:54 AM
 111           
 0
 24 Jan 18, 10:54 AM

বছরে পাঁচটা বোনাস পাবেন মুক্তিযোদ্ধারা।। মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক  

বছরে পাঁচটা বোনাস পাবেন মুক্তিযোদ্ধারা।। মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক   

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা বৃদ্ধি করেছে। বর্তমানে মুক্তিযোদ্ধাদের দু’টি বোনাস দেয়া হচ্ছে। আগামীতে পাঁচটি বোনাস দেয়া হবে।ধর্মীয় উৎসবের পাশাপাশি স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও পহেলা বৈশাখে বোনাস দেয়া হবে মুক্তিযোদ্ধাদের বলে জানান তিনি।আজ বুধবার কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে মরহুম মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালি স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের গর্বিত সাফল্যের কথার পাশাপাশি চিহ্নিত রাজাকারদের কুকীর্তির কথাও থাকবে। এর ফলে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ও রাজাকারদের সম্পর্কে সঠিক তথ্য ও ধারণা পাবে।বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে সরকার। এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন