News71.com
 Bangladesh
 25 Jan 18, 12:02 PM
 162           
 0
 25 Jan 18, 12:02 PM

দেশের অচল নৌরুটগুলো চালুর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

দেশের অচল নৌরুটগুলো চালুর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের অচল নৌরুটগুলো চালুর ওপর তাগিদ দিয়ে বলেছেন, নৌরুটগুলো যত চালু ও কার্যকর করতে পারবো, তত সস্তায় পণ্য সরবরাহ করা যাবে।আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে ভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণ উন্নয়নে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের নদীগুলোর প্রবাহ নিশ্চিতে ক্যাপিটাল ড্রেজিং (গভীর নদী খনন) ও মেনটেইন্যান্স ড্রেজিং- দু’টোই করতে হবে। এসময় তিনি নদীপথগুলো সংরক্ষণে সংশ্লিষ্টদের আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান। নৌরুটগুলো চালুর ক্ষেত্রে সরকারের অর্থ বরাদ্দের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটা সময় আমাদের বাজেট দিতে অন্য দেশের ওপর নির্ভর করতে হতো। এখন সেই অবস্থা নেই। বাংলাদেশ এগিয়ে গেছে, এগিয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন